1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

টাঙ্গাইলে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। আজ শনিবার (১৪ মে) ভোরে পৌর শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার হাসমত আলীর ছেলে মেহের আলী (৪৪), একই এলাকার মৃত সাকুমুদ্দিনের ছেলে জুলহাস মিয়া (৫০)। এ সময় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইলসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost