নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। কঠোর বিধিনিষেধ এর ৭ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ জনকে সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৮ জুন, বৃহস্পতিবার দুপুরে , টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে, পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।
Leave a Reply