1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

নাগরপুরে সাংবাদিকদের সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার রাকিব এর মতবিনিময় সভা

মনিরুজ্জামান মনির
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার রেজা-ই- রাকিব নাগরপুর, দেলদুয়ার এবং টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

০৯ ডিসেম্বর শুক্রবার বা’দ জুমা ব্যারিষ্টার রেজা-ই-রাকিব এর নাগরপুরের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার রেজা-ই-রাকিব, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডে গ্রুপের বাংলাদেশ ইনচার্জ শহিদুল হাসান খোকন, চ্যানেল২৪ এর ডিজিটাল ডিপার্টমেন্টের এডিটর রাজিব খান।

এসময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর, দেলদুয়ার এবং টাঙ্গাইলের বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost