1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর ০৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি , টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী প্রমুখ।

অনুষ্ঠানে, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিশিষ্ট গণসংগীত শিল্পী এলেন মল্লিক ও বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার নাজিম উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost