1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

টাঙ্গাইলে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

মনিরুজ্জামান মনির
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছায়ানীড়ের পরিচালনায়, বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের পরিচালক(প্রশাসন) শাহানাজ রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইন্তাজ উদ্দিন মিঞা, ভূমি কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, এবং কবি নাহিদ হোসনা।

কর্মশালার মূল আলোচক হিসেবে আলোচনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost