1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এবং ” নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” প্রতিপাদ্যে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।

৮ই মার্চ শুক্রবার সকালে টাঙ্গাইল টাঙ্গাইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ বিভিন্ন নারী সংগঠনের সদস্যবৃন্দ ও নানা শ্রেণী-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost