1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন কৃষকদলের সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি:বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) বিকালে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। ধুবড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আরাফাত রহমান ময়নার সভাপতিত্বে ও  নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম আজম, সদস্য আশিকুর রহমান নিশাত, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মানিক মিয়া, নাগরপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো: হুমায়ুন কবির প্রমূখ।

সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে ধরেন নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost