1. admin@tangail.tv : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

চাঁদাবাজি মামলায় সেই নারী সমন্বয়ক ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে দখল, ভাংচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া নারী সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিস্টি’র চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদি হয়ে মিস্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে আদালত পাঠায়। 

এর আগে শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন ছাত্র সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলা সহকারী কমিমনার রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।পরে মুচলেকা দিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছিলো।

এদিকে রবিবার  রাত ১১ টার দিকে  মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে নিয়ে দখল করা মানসিক ভারসাম্যহীনদের ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost