নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে সাধারণ ছাত্র জনতার আয়োজনে টাঙ্গাইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সাবেক সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র সংগঠক মনিরুল ইসলাম, ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের ছাত্র সংগঠক ফাতেমা রহমান বীথি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
Leave a Reply