নিজস্ব প্রতিবেদক : নতুন কুঁড়ি প্রতিযোগীতা ২০২৫ এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তীকে তার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
১৯ নভেম্বর বুধবার সন্ধ্যার পর টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকায় প্রেয়সী চক্রবর্তীর বাসায় গিয়ে ফুলেল শুভেচছা ও উপহার প্রদান করেন তিনি।
উল্লেখ্য, প্রেয়সী চক্রবর্তী টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল এর কন্যা এবং একটা বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি নতুন কুঁড়ি প্রতিযোগীতা ২০২৫ এর ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন হয়েছেন।
বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,’নতুন কুঁড়ি’ প্রতিযোগীতায় প্রেয়সী চক্রবর্তী ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। তার জীবনে আরও অনেক সফলতা অর্জনের জন্য আমরা দোয়া করি।
Leave a Reply