1. admin@tangail.tv : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

টাঙ্গাইলে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার, তবে প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৬টি আসনে মোট ৯জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে টাঙ্গাইল -২ ( গোপালপুর – ভূঞাপুর) আসনে গণ অধিকার পরিষদ এর শাকিল উজ্জামান, টাঙ্গাইল – ৩( ঘাটাইল ) আসনে জামায়াতে ইসলামী’র মোঃ হোসনী মোবারক, টাঙ্গাইল -৫ ( সদর ) আসনে খেলাফত মজলিস এর হাসানাত আল আমিন, টাঙ্গাইল -৬ ( দেলদুয়ার – নাগরপুর ) আসনে সতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, সতন্ত্র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম ও গণ অধিকার পরিষদ এর মোঃ কবীর হোসেন, টাঙ্গাইল -৭ ( মির্জাপুর ) আসনে খেলাফত মজলিস এর মোঃ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এ,টি,এম, রেজাউল করিম,আলরাজী এবং টাঙ্গাইল -৮ ( বাসাইল- সখিপুর ) আসনে খেলাফত মজলিস এর মোঃ শহীদুল ইসলাম।

টাঙ্গাইল-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ আসনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া, টাঙ্গাইল-৫ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোয়নপত্র প্রত্যাহার করেননি। তারা বিদ্রোহী পার্টি হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো পর্যন্ত দল থেকে বহিষ্কারের কোন খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার(২০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাজুল ইসলাম জানান, স্ব স্ব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost