নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ আলোচ্য বিষয় নিয়ে টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা কার্যালয় মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও কলেজ শিক্ষক জয়নাল আবেদিন, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি মির্জা মহিউদ্দিন, মধুপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ,ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি হুমায়ুন কবীর, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি আবুল কাশেম খান, বাসাইল উপজেলা কমিটির সভাপতি মুসলিম উদ্দিন, দেলদুয়ার উপজেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply