নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। একজন হলেন টাঙ্গাইল -৩ ( ঘাটাইল ) আসনে সতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং আরেকজন গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা আক্তার বিথী। কাস্টিং হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় দুজন নারী প্রার্থীই জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেননা।
টাঙ্গাইল -৩(ঘাটাইল) আসনে সর্বমোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৬০ টি। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ২৯ হাজার ৫৮২ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে এই আসনে জামানতের টাকা ফেরত পাবেননা সতন্ত্র প্রার্থী আইনিন নাহার। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।
টাঙ্গাইল -৫(সদর) আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১ টি ভোট। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ৩৬ হাজার ৫৬০ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে জামানতের টাকা ফেরত পাবেননা গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা আক্তার বিথী। মাথাল প্রতীকে তিনি পেয়েছেন ২২১ ভোট।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মোট কাস্টিং হওয়া ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থী তার জামানতের টাকা ফেরত পাবেননা।
Leave a Reply