1. admin@tangail.tv : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

খাদ্য ও নিত্য- প্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি নেই : সুলতান সালাউদ্দিন টুকু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : খাদ্য ও নিত্য- প্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, টাঙ্গাইল -৫(সদর) আসেনর সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে, খাদ্য ও নিত্য- প্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি আছে কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। তিনি বলেন “এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি, আল্লাহর রহমতে সবকিছু ঠিকভাবেই আছে, কোন ঘাটতি নেই, ইনশাল্লাহ আমরা তদারকির মাধ্যমে এগুলি যাতে সুন্দর ম্যানেজমেন্ট হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিব”।

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধকল্পে তিনি বলেন “ইতিমধ্যেই বাজার মনিটরিং সেল করা হয়েছে, আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা কাজ করে যাচ্ছে, আজকে মিটিং-এ তারা বিস্তারিত উপস্থাপন করেছে, আশা করি আমাদের মনিটরিং এবং তদারকির মাধ্যমে এই সমস্যা গুলি সমাধান করতে আমরা সক্ষম হব”

২০ ফেব্রুয়ারী শুক্রবার বেলা সাড়ে এগারোটায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরিফা হক সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, টাঙ্গাইল -৫(সদর) আসেনর সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost