1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইল সদর ও মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৮ জনকে জরিমানা।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন এর অংশ হিসেবে টাঙ্গাইলে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়েছে, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সেনাবাহিনী এবং বিজিবি টহল দিচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

৩ জুলাই শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটা স্পেশাল টিম টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় অভিযান পরিচালনা করেন। এসময় বিধি নিষেধ অমান্য করায় ১৮ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost