1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নাগরপুরে রাষ্ট্রীয় মযার্দায় বীরমুক্তিযোদ্ধা লাল মিয়ার দাফন সম্পন্ন

আজিজুল হক বাবু, নাগরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৪২ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার (০৯ জুলাই) দুপুর ২ টায় নিজ গ্রামে ।

বীরমুক্তিযোদ্ধা লাল মিয়া বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। নিহতের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. উবায়দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost