1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” স্লোগানে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: মাহবুব হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost