
স্টাফ রিপোর্টার : একত্রিশ কেজি গাজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ। ০৬ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে মাইক্রোবাসটি আটক করা হয়।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী
জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে এটিএসআই জহুরুল এর নেতৃত্বে আকস্মিক চেকপোস্ট বসানো হয়েছিল, তখন এই মাইক্রোবাসটিকে থামার জন্য সিগনাল দিলে মাইক্রোবাসটি না থেমে সিগনাল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এটিএসআই জহুরুল এবং অন্যান্য ট্রাফিক সদস্যরা দ্রুত গাড়িটির পিছু নেয় এবং গাড়িটি ধরে ফেলে, ইতিমধ্যেই গাড়িটি স্টার্ট রেখেই চালক এবং অন্যান্য যারা ছিলো তারা পালিয়ে গিয়েছে। গাড়িটি চালু অবস্থায় ছিলো, যেকোনো সময় অন্যান্য পথচারীরা দূর্ঘটনার শিকার হতে পারতো এজন্য গাড়িটা টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে নিয়ে আসা হয়। গাড়িটি তল্লাশি করে একত্রিশ কেজি গাজা পাওয়া যায়। কোনো আসামি আটক হয়নি, মামালার প্রক্রিয়া চলছে।
Leave a Reply