
স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাকে টাঙ্গাইলের ফুলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খ. শাহবাজ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন এতিম শিশুর মাঝে পবিত্র কোরআন শরিফ ও বিভিন্ন ধর্মীয় বই বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘সবার জন্য কাজ’ স্লোগানকে ধারণ করে ওয়ার্কস ফর এভরিওয়ান-উই দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
Leave a Reply