
স্টাফ রিপোর্টার : টাংগাইল সদর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন (EARN) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্জাহান রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল স্কিলস ডেভেলপমেন্ট এক্সপার্ট, আর্ন (EARN) প্রকল্প (ঢাকা বিভাগ) ম্যানেজার মোঃ সোহেল রানা, ট্রেনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট, আর্ন (EARN) প্রকল্প (ঢাকা বিভাগ) এর ম্যানেজার-, মোঃ রেজাউল মজিদ, বাংলা-জার্মান সম্প্রীতি, (বিজিএস) নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার, আর্ন (EARN) প্রকল্প (ঢাকা বিভাগ) ও সাবেক অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উক্ত সভায় আরোও উপিস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা/তাদের প্রতিনিধিগন সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্জাহান রেজা।
সভায় EARN প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর ডেপুটি ডিরেক্টর (TVET) জগদীশ চন্দ্র রায়। সভায় জানানো হয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত আর্ন (EARN) প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলায় ২,১০০ যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ২৭ মাস ব্যাপি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তা তৈরী ও কর্মসংস্থান তৈরী করা হবে।
প্রধান অতিথি সাহেল আহমেদ বলেন, এ প্রকল্পের আজ সূচনা হলো ২৭ মাস পরে আমরা শতভাগ না হলেও ভাল কিছু করতে পারবো। সমাপনি সভায় আমরা সেই সফলতা দেখতে চাই যেখানে লক্ষ্যমাত্রা অনুযায়ী উদ্যোক্তা তৈরী হয়েছে এবং সমপরিমান যুবক চাকুরী পেয়েছে।
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের যাদের NEET যুবসমাজ বলা হয় তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রকল্পটি অগ্রনি ভূমিকা পালন করবে।
কাজী জাহাঙ্গীর আলম, টিম লিডার, আর্ন (EARN) প্রকল্প (ঢাকা বিভাগ) ও সাবেক অতিরিক্ত সচিব তার বক্তব্যে প্রকল্পের সুযোগ সুবিধা ও বিভিন্ন স্টেক হোল্ডারদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি আরো বলেন NEET যুবসমাজ যেন প্রশিক্ষণ শেষে শতভাগ কর্মমূখী হয় তার জন্য উপজেলার সকল স্টেক হোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের প্রশ্নত্তোর পর্বে তিনি সকলের প্রশ্নের উত্তর প্রদান করেন ও প্রকল্পের গভীরের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় ব্যাখ্যা করেন।
Leave a Reply