1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

গোপালপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪০৯ বার পঠিত

মো. নুর আলম গোপালপুর প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেবব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost