নিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টাঙ্গাইলে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
টাঙ্গাইল পৌরসভার তত্ত্বাবধানে ২৮ জুন সোমবার সকালে পৌর শহরের আশেকপুর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।
খাদ্য সামগ্রীর প্যাকেটে চাউল ১৫ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি দেয়া হয়েছে।
Leave a Reply