মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
কোভিদ ১৯ করোনা মহামারী সংক্রামন বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তাই ২৮ জুন সোমবার ভোর ৬টা থেকে
সারাদেশে সীমিত আকারে লকডাউন শুরু, পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সকল গণপরিবহন ও শপিংমল পর্যটক কেন্দ্র রিসোর্ট সেন্টার বিনোদন কেন্দ্র বন্ধ থাকিবে ও সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে সীমিত আকারে প্রজ্ঞাপন জারি।
তাই টাঙ্গাইলের গোপালপুরে পুলিশ প্রশাসন
কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, গোপালপুর পৌর শহরের ও প্রধান প্রধান সড়কে ও বিভিন্ন চত্বরে চেকপোস্ট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান পুলিশ সুপার সুরঞ্জিত কুমার রায় এর নির্দেশনায়, এবং সরকারের বিধি আরোপের ও স্বাস্থ্য বিধি মানার লক্ষ্যে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি, তাই গোপালপুর শহরের তিনটি চেকপোস্ট একটি পুলিশি মোবাইল টিম সর্বদাই থাকবে।
Leave a Reply