1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

গোপালপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক গ্রেফতার ।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৭৮ বার পঠিত
মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীক র্ধষণের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ আজ বুধবার সকালে শামীম হোসেন নামক এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। শামীম উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের পুত্র।
গোপালপুর থানার সাবইন্সপেক্টর এবং মামলার তদন্তকারী দারোগা শফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শামীম বেশ কয়েকদিন ধরে উত্যক্ত করে আসছিলো।  উত্যক্তের ঘটনায় অভিভাবকদের নিকট অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্রিতে ফেরার পথে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
পিচুরিয়া গ্রামের মাতব্বর আব্দুস সামাদ জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ধর্ষিতার বাবা দিন মজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার নামে কালক্ষেপন করেন প্রভাবশালীরা। মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধার সৃষ্টি করে ধর্ষকের পরিবার। পরে পুলিশে খবর দিলে গত মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরনপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলার দায়ের হওয়ার ঘন্টা চারেক পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শামীমকে গ্রেফতার করে। আজ বুধবার আদালতে চালান দিলে, আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানা হয়। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করানোরও ব্যবস্থা করা হয়েছে।
মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost