নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কঠোর লকডাউনের আজ প্রথম দিনে টাঙ্গাইলে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। সকাল থেকেই জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে।
বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে, ভ্রাম্যমান আদালত স্থাপন করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিসসেট্রটরা কাজ করছে। এছাড়া বিনা কারণে কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। মহাসড়ক ও বিভিন্ন সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
এদিকে গত ২৪ ঘন্টায়, বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সজিব তথ্য নিশ্চিত করেছে। এদিকে নতুন করে জেলার ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৯২ ভাগ।জেলায় সর্বোমোট মৃত্যুবরণ করেছে ১১৫ জন।
Leave a Reply