নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ১০ ম দিনেও নাগরপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শনিবার (১০ জুলাই) সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বাজারে ১৬ মামলায় ৪ হাজার ৪ শত টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই -জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিন মসরুর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন টাঙ্গাইলের র্যব-১২ ডি.এ.ডি সৈয়দ আলী সহ নাগরপুর থানার পুলিশ সদস্য বৃন্দ।
Leave a Reply