1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় কর্মহীনদের পাশে নাগরপুরে এমপি টিটু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৯০ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ সারাদেশে করোনা ভাইরাস ও দূর্যোগের কারণে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষ। যার ফলে অসহায় হয়ে পরেছেন অনেক পরিবার। তারই প্রেক্ষিতে টাঙ্গাইলের নাগরপুরে নিজস্ব অর্থায়নে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর, দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০ ঘটিকায় নাগরপুর উপজেলার ভাদ্রা ও ধুবড়িয়া ইউনিয়নের ২০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশেও অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, যার কারনে আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সহ-সভাপতি ফারুক হোসেন (রাজু), সাধারন সম্পাদক সজিব মিয়া, যুগ্ম-সাধারন সম্পাক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক প্রত্যয় সাহা, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিপন মিয়া, সাধারন সম্পাদক শিহাব উদ্দিন (মাষ্টার) সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost