নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার এক হারিয়ে যাওয়া কিশোরীকে সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছে তার পরিবার ।
২০ জুলাই মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে কর্মরত সাম্প্রতিক দেশকাল ও আইঅন টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক নওশাদ রানা সানভী টাঙ্গাইল শহরের নগর জালফৈ এলাকায় মহা সড়কে সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় মেয়েটিকে ঘোরাঘুরি করতে দেখে। দীর্ঘ সময় পর বিকেলে যখন আবার সানভী সংবাদ সংগ্রহের কাজে সেখানে যায় তখনও মেযেটিকে সেভাবেই ঘোরাফেরা করতে দেখে তিনি এগিয়ে গিয়ে মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করলে তিনি বুঝতে পারেন মেয়েটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার ঠিকানা বলতে পারেনি ও গাজীপুরের বাসে উঠিয়ে দেয়ার অনুরোধ করে।
বিষয়টি তৎক্ষণাৎ ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (মধুপুর সার্কেল) শাহিনা আক্তার ও পুলিশ পরিদর্শক মোশারফ হোসেনকে অবগত করেন এবং তাদের সহযোগিতায় মেয়েটিকে সমাজসেবা কার্যালয়ের সরকারি শিশু পরিবার (বালিকা) রাখা হয় এবং মেয়েটির কাছ থেকে বিভিন্নভাবে কাউন্সিল করে সাংবাদিক সানভী ও সাংবাদিক রাশেদ খান মেনন রাসেল কয়েকটি মোবাইল নাম্বার সংগ্রহ করেন।
তার মধ্যে একটি মোবাইল নম্বর মেয়েটির চাচার। সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে মেয়েটির চাচাকে আসার জন্য বলা হলে মেয়েটির চাচা রাত ১১ সময় আসে। পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ও সমাজসেবা কার্যালয়ের সরকারি শিশু পরিবার (বালিকা) ‘র ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রাজু আহমেদ এর উপস্থিতিতে সাংবাদিক নওশাদ রানা সানভী মেয়েটিকে তার চাচার হাতে হস্তান্তর করেন। মেয়েটিকে ফিরে পেয়ে তার চাচা আবেগাপ্লুত হয়ে বলেন বর্তমান সময়ে মানুষকে সহযোগিতা করার মত মানুষ পাওয়া যায় কম, আমার তরুণী ভাতিজি একা একা বাড়ি থেকে বের হয়ে এসেছিল আমরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না। সাংবাদিক এবং পুলিশের সহযোগিতায় তাকে ফিরে পেয়ে আমরা উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply