1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

করোনা ও ডেঙ্গু সচেতনতায় নাগরপুরে মসজিদে পুলিশের প্রচার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
করোনা ও ডেঙ্গু সচেতনতায় মসজিদে মসজিদে পুলিশের প্রচার।
সম্প্রতি ডেঙ্গু ও করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে নাগরপুরে করোনা সচেতনতায় মসজিদভিত্তিক প্রচারণায় নেমেছে নাগরপুর থানা পুলিশের সদস্যরা।

শুক্রবার(৬ আগস্ট ) জুমার নামাজের প্রাক্কালে উপজেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশ কর্মকর্তারা মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশে ডেঙ্গু ও করোনা মহামারির এই কঠিন সময়ে জনগণের করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

প্রচারকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলাসহ সরকারি বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়।

এছাড়া সাধ্যমতো পুষ্টিকর খাবার খাওয়া, জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়। উপজেলার বসবাসরত সকল নাগরিককে ডেঙ্গু ও করোনা মহামারিতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি ) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সবাই এক সাথে কাজ করতে হবে।

জরুরি প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনী আপনাদেরকে নিরাপদে রাখতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাহিরে দায়িত্ব পালন করছেন। অনুগ্রহ করে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost