1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ,অসহায় ও অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার(১১ সেপ্টেম্বর), উপজেলা চত্বরে এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সম্প্রতি সদর ইউনিয়নের পানান গ্রামে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে নগদ তিন হাজার টাকা ও ঢেউটিন প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost