1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে ৩ মাদক ব্যবসায়ী ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৯ বার পঠিত

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(১২ সেপ্টেম্বর), দিবাগত রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই শ্রীজীব অধিকারী,এএসআই রাসেল,এএসআই আতিক, এএসআই জহির সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা হলো- ১. কোনড়া গ্রামের মৃত পরশ আলীর ছেলে মোঃ সেতাব আলী (৩৫); ২. বেকড়া ( বিলপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৩) ;৩.দুয়াজানী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পরে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেকড়া থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost