1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

চির নিদ্রায় শায়িত বীরমুক্তিযোদ্ধা মীর নাসির হোসেন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯২ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মীর নাসির হোসেন (৭০) আজ (২২ সেপ্টেম্বর) সকালে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৫ ঘটিকায় নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ প্রায় ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম তার সংসারে দুটি ছেলে ,দুটি মেয়ে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost