1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬১ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে করোনা পরিস্থিতিতে করণীয় ও বর্জনীয়, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা ও মাদক প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়ন লক্ষে শিক্ষার্থী-অভিভাবকবৃন্দদের নিয়ে নাগরপুরের পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী- শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হুদা এর সভাপতিত্বে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ হুমায়ুন কবির বলেন, প্রায় দেড় বছর পর বিদ্যালয় খোলায় আমাদের মধ্যে শিক্ষার্থীদের দুরত্ব তৈরি হয়েছিলো।

বিদ্যালয় খুলে দেয়ার পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা যেনো ভেঙ্গে না পড়ে সেই লক্ষে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এই করোনা পরিস্থিতির কারণে আমরা চেষ্টা করে যাবো ক্ষতিপূরণে, কোনো শিক্ষার্থী যেনো ঝড়ে না পড়ে সেই চেষ্টা করবো। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়াবলীর সম্পর্কে খোঁজ রাখবেন।

আমাদের মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপি সবসময় আমাদের পাশে আছেন এবং সর্বপ্রকার খবরাখবর তিনি রাখেন। আমি অভিভাবকদের মধ্যে থেকে যেসব সুচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করছি।

পাকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, আমি অভিভাবকদের প্রতি অনুরোধ করবো শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করে কিনা আপনারা সেই বিষয়ে নজর রাখবেন। বহিরাগতরা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে কিনা সেই বিষয়ে সকলে সচেতন থাকবেন।

প্রধান আলোচক মোঃ আবু সাইদ মিয়া আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু করেন এবং উক্ত আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন-পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শামীম খান, পাকুটিয়া মহিলা আওয়ামীলীগ সভাপতি কামরুন নাহার সিদ্দিকী কাকলী, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। পরিশেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost