1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নাগরপুরে অবৈধ চায়না দুয়ার ধ্বংস

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৩ বার পঠিত

নাগরপুর প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে অবৈধ চায়না দুয়ার ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর), উপজেলার আলোকদিয়া খাল ও কুষ্টিয়ায় বিলে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চায়না দুয়ার জব্দ করেন।

এ সময় ৩৫ টি চায়না দুয়ার জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭৫০০০( ১ লক্ষ ৭৫ হাজার টাকা)। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারী জায়েদুল, মোঃ আলী জিন্নাহ ও নাগরপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost