1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নাগরপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে
নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ৭৫ তম জন্মদিন। সারা দেশের ন্যায় নাগরপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ
মোট ৪ স্তরের অনুষ্ঠান পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। নাগরপুর উপজেলা আওয়ামীলীগ
সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর অংশগ্রহণ ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর
নেত্বতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য
দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচী শুরুহয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আনন্দ র‍্যালী, কেক কাটা
এবং সবশেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে জন্মদিন
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আমাদের প্রিয় নেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করছি।
আমরা উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এই বিশেষ দিনটি স্বতঃস্ফূর্ত ভাবে উদযাপন করছি।

নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী জানায়, আমরা উপজেলা
আওয়ামী লীগ খুবই উৎসাহের সাথে আমাদের নেত্রীর জন্মদিন পালন করছি। আমরা মাননীয়
প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠান পালন করেছি। উক্ত অনুষ্ঠানে সকল ইউনিয়ন ও
ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী সহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
মতিয়ার রহমান মতি ও এড. আজাহার উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর সবুর ও নাজমুল হক তপন,
ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, মহিলা বিষয়ক
সম্পাদক রওশনারা বেগম, সাবেক ভিপি আল মামুন সহ অন্যান্য তৃণমূল নেত্ববৃন্দ।

সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের
মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ
সন্তান শেখ হাসিনা। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost