1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫১১ বার পঠিত

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(১২অক্টোবর),বিকেলে নাগরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করে।

এর আগে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে।নাগরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহ্ আলম হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী (মাহাতাপ), যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost