নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে ‘কর্মবীর’ হিসেবে আখ্যায়িত করলেন গোপালপুর-ভূঞাপুরবাসী। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালপুর সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হাতেম আলী তালুকদারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম আব্দুস সালাম এমপি ছোট মনিরকে ‘কর্মবীর’ হিসেবে আখ্যায়িত করেন এবং উপস্থিত হাজার হাজার জনতা স্বতঃস্ফূর্তভাবে দুই হাত তুলে সমর্থন করেন।
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম আব্দুস সালাম বক্তৃতাকালে ‘এমপি ছোট মনিরের গোপালপুর-ভূঞাপুরের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন এবং এলাকার সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। করোনাকালীন সময়ে কর্মহীন খেটে খাওয়া মানুষদের পাশে এমপি ছোট মনির জীবন বাজি রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে। নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেসব বিষয় উল্লেখ করে তিনি এমপি ছোট মনিরকে ‘কর্মবীর’ হিসেবে আখ্যায়িত করলে উপস্থিত গোপালপুর ভূঞাপুরের হাজার হাজার জনতা দুই হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল চিত্তে সমর্থন করেন।’
বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম আব্দুস সালাম আরও বলেন, ‘এমপি ছোট মনির প্রথমবার নির্বাচিত হয়েই গোপালপুর-ভূঞাপুরের উন্নয়নে এযাবৎকাল পর্যন্ত সকল জনপ্রতিনিধিদের চেয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। আমরা বার বার এই ‘কর্মবীর’ কে এমপি হিসেবে দেখতে চাই।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান (দাদুভাই), টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার (সুরুজ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গোপালপুর-ভূঞাপুরের হাজার হাজার জনতা। অনুষ্ঠানে প্রয়াত হাতেম আলী তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply