মনিরুজ্জামান মনির।।
মৃত্যুর আগে ২০১৯ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুরের ইব্রাহিম খাঁ কলেজ মাঠে, গান পরিবেশনের জিবনের সর্বশেষ মঞ্চে বাংলাদেশের প্লেব্যাক সম্রাট খ্যাত প্রয়াত শিল্পী এ্যান্ড্রু কিশোর তাঁর শিষ্য হিসেবে যাকে পরিচয় করে দিয়েছিলেন, সে হলো টাঙ্গাইলের রবি কিশোর। সেই মঞ্চে এ্যান্ড্রু কিশোর রবি কিশোরের গানের ভূয়সী প্রশংসা করেন এবং ভালোবেসে যারা রবি কিশোরের গান শুনেন তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গুনি এই শিল্পী।
বেশভূশা এবং আকৃতিতে অনেকটা এ্যান্ড্রু কিশোরের মত এই রবি কিশোর।
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মান্দিয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ সরবেশ আলীর ছেলে রবিউল ইসলাম। প্রয়াত শিল্পী প্লেব্যাক সম্রাট এ্যান্ড্রু কিশোর ভালোবেসে তার নাম রেখেছিলেন “রবি কিশোর” ।
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। প্রথমে ভূঞাপুরের লৌহজং শিল্পীগোষ্ঠী এরপর ভূঞাপুর শিল্পকলা একাডেমি ও টাঙ্গাইল শহরের বাচ্চু ওস্তাদের কাছে গান শেখেন তিনি।
এ্যান্ড্রুকিশোরের গানের প্রতি ছিল তার গভীর টান ও অগাত ভালোবাসা। টিভিতে বিভিন্ন সিনেমা এবং অনুষ্ঠানে এ্যান্ড্রু কিশোরের গান শুনে শুনে অনেক গান মুখস্ত করেন তিনি। গভীর শ্রদ্ধা এবং আনন্দের সাথে সেই গানগুলো গেয়েও বেড়াতেন।
২০০১ সালে পরিচয় হয় এ্যান্ড্রু কিশোরের সাথে। এর পর থেকে নিয়মিত যোগাযোগ রেখে গানের তালীম নেন রবি কিশোর।
বাংলাদেশী একটা টিভি চ্যানেল, এস এ টিভিতে রিয়েলিটি শো ” বাংলাদেশী আইডল” অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন রবি কিশোর। সেখানে বিচারক ছিলেন তারই গুরু এ্যান্ড্রু কিশোর। গুরুর গানের প্রতি রবি কিশোরের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে গান পরিবেশনের মধ্য দিয়ে।
সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে এ্যান্ড্রু কিশোর তার অটোগ্রাফ সম্বলিত একটি মগ উপহার দেন রবি কিশোরকে।
২০২০ সালের ৬ জুলাই এ্যান্ড্রু কিশোরের মৃত্যুর খবর শুনে পাগলের মতো ছুটে যায় রবি কিশোর। আবেগে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন গুরুর মরদেহের পাশে। ভক্তের এমন ভালোবাসা নাড়া দেয় সবার মনে। গুরুর কফিন বয়ে নিয়ে গুরুকে শেষ বিদায় জানায় রবি কিশোর।
গুরুর সমাধিস্থলে গিয়ে আজও অঝোর নয়নে কান্নায় ভেঙে পড়েন রবি কিশোর। অন্তরে গুরু এ্যান্ড্রু কিশোরকে লালন করে তার গানগুলো গেয়ে বেড়ায় রবি কিশোর।
বর্তমানে চরম অভাব-অনটনের মধ্যে দিন পার করলেও থেমে নেই সঙ্গীত চর্চা। সঙ্গীতটাকেই যেনো জীবনের সঙ্গী করে রবি কিশোরের এই পথচলা।
Leave a Reply