1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি সভা অনুষ্ঠিত

আজিজুল হক বাবু, নাগরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৭ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব ওয়াহিদুজ্জামান এর যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদ ইমাম, পুরোহিত, সুশীল সমাজ সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচিত পর্বসহ নাগরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আগত অতিথিদের পক্ষ থেকে আলোচনা করা হয়।

সদ্য নতুন যোগাদানকৃত নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে বলেন, নাগরপুরের জনগণের সর্বোচ্চ নাগরপুর সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাবো। এছাড়াও নাগরপুরে মাদক একটি অন্যতম সমস্যা, এটি নির্মূলে আমি সহ আমার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাবো। নাগরপুরের সকল পর্যটন কেন্দ্র প্রয়োজনীয় সংস্কার করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। আমি জনপ্রতিনিধি থেকে শুরু করে নাগরপুরের সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা প্রত্যাশা করছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ন কবীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মো: রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দরা।
উল্লেখ্য, জনাব ওয়াহিদুজ্জামান ৩৪তম বিসিএস ক্যাডার। তিনি মৌলভীবাজার জেলা থেকে তার কর্ম জীবন শুরু করেন এবং সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। তিনি গত ২৪ ফেব্রুয়ারি তারিখে নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগাদান করেন। তিনি বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost