1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নাগরপুরের তৃতীয় জাতীয় বীমা দিবস পালিত

আজিজুল হক বাবু, নাগরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯০ বার পঠিত

নাগরপুর প্রতিনিধিঃনাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয় । এবারের স্লোগান ছিল বীমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াহিদুজ্জামান , নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ন কবীর, সরকার আব্দুল্লাহ আল মামুন অফিসার ইনচার্জ নাগরপুর থানা।

জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।

তারই ধারাবাহিকতায় নাগরপুরের ৩য় তম জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে। উক্ত সভায় বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উপস্থিত ছিলেন।ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর নাগরপুর এজেন্সীর ডিজিএম বাবু বুদ্ধেশ্বর মন্ডল জানান, আমরা নাগরপুরে তৃতীয় বারের মত জাতীয় বীমা দিবস পালিত করিতেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost