1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নাগরপুরে ৮ কেজি তরমুজ ৪০০ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রমজান শুরু থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তরমুজ, শসা ও লেবুর দাম। মঙ্গলবার (৫ এপ্রিল) নাগরপুর সদর কাচাঁবাজার ঘুরে দেখা যায়, শশা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি লেবু ৮০ টাকা কেজি এবং তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি।

বাড়তি দাম প্রসঙ্গে বাজারের বিভিন্ন দোকানীরা জানায়, সাধারণ ক্রেতার চাপ বেশি না থাকলেও আমদানি কম। এতে পাইকারিতে দাম বাড়তি বিধায় খুচরায় দাম বেশি। একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, নিয়মিত বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়তি দাম আদায় করছে।

তরমুজ কিনতে আসা ক্রেতা হাসান বলেন, বাজারে তরমুজ কিনতে এসেছি। দাম চাচ্ছে কেজি ৫০ টাকা। বড় একটি তরমুজ ৭/৮ কেজি হয় দাম দাড়ায় ৪০০ টাকা। এতো দামে তরমুজ কেনা সম্ভব না। তাই ফেরত যাচ্ছি।

এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, অতিরিক্ত লাভের আশায় কেউ কোনো পণ্যদ্রব্য বেশি দামে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost