1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম (৮০)। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে বুধবার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন । তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ।

এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে স্ত্রী ও একাধিক সন্তান সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost