1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নাগরপুরে সলিমাবাদ ঐতিহ্যবাহী বৈশাখী মেলা স্থগিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪০২ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে প্রতি বছর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এবার স্থগিত করা হয়েছে। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এ বৈশাখী মেলা স্থগিত করা হয়।

আজ বুধবার (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসন ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়াও পরবর্তীতে এ মেলা আয়োজন করা হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি। এ দিকে মেলা স্থগিত করার বিষয়টিকে স্থানীয় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম (অপু) বলেন, আমাদের সলিমাবাদের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে এই বৈশাখী মেলা। পবিত্র রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতেই এই মেলা আপাতত স্থগিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আগামীতে এই মেলা আবার অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে মেলা স্থগিত বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানায়, এক দিন ব্যাপী এই মেলা হলে অনুমোদন দেওয়া যেতো। পবিত্র রমজানে কয়েকদিন ব্যাপী মেলা হওয়ায় আমরা অনুমতি দিচ্ছি না। এ বিষয়ে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বাসী তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর ১লা’ বৈশাখ উদযাপন কেন্দ্র করে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বৈশাখী মেলা আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost