1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

১৫ ই এপ্রিল শুক্রবার বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০২(গোপালপুর- ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক আবদুর রউফ চান মিয়া, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost