1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নাগরপুরে তিন দিনের আল্টিমেটামে যানজট নিরসনে সড়কে চেয়ারম্যান কুদরত আলী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩১৬ বার পঠিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে নিজেই সড়কে অভিযান পরিচালনা করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সদর এলাকার কাঁচাবাজার, তালতলা, হাসপাতাল ও বটতলা সড়ক সহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে যত্রতত্র গাড়ি রাখা, অবৈধ পার্কিং, অস্থায়ী দোকান ও সড়ক দখল করে রাখা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

আসছে ঈদে ঘরমুখো মানুষের চাপে যানজট নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। এদিকে তিন দিন আগে নাগরপুর রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি সভাপতি এস এম আনোয়ার সহ অন্যান্য সংগঠনের দায়িত্বরত সকলকে বাজারে নিরাপত্তা ও যানজট নিরসন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেনো স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করতে পারে এর জন্য নাগরপুর সদর বাজারে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে সকলেই দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে। সকলের প্রতি অনুরোধ থাকবে যত্রতত্র গাড়ি পার্কিং যেনো না করা হয় ও অস্থায়ী দোকান যেনো না বসানো হয়। এছাড়াও সড়কে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাগরপুর উপজেলা সদরে একদিকে টাঙ্গাইল-আরিচা ও অন্যদিকে চৌহালী-মির্জাপুর আঞ্চলিক মহাসড়ক সংযোগ হওয়ায় ঈদে ব্যাপক ব্যস্ততা বেড়ে যায় এই অঞ্চলে। এছাড়াও সদর এলাকায় বুধবার হাটের দিন ছাড়াও ব্যাপক যানজট পরিলক্ষিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost