নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে স্মারকলিপি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় গোপালপুর উপজেলা আওয়ামী লীগ এবং যুবলীগ ও শহর যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুজ্জামান তালুকদার আরিফ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বর্তমান এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেয়ারম্যান ঠান্ডুকে এমপি ছোট মনির হত্যা করার হুমকির অভিযোগ এনে ১৭ এপ্রিল জেলা উন্নয়ন সসমন্বয় কমিটির সভায় চেয়ারম্যান বিষয়টি উত্থাপন করেন। শেষে ঠান্ডু জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
Leave a Reply