নিজস্ব প্রতিবেদক ।। জয় বাংলা স্লোগানকে জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে গোপালপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২২ এপ্রিল শুক্রবার গোপালপুর সুতি ভি এম স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২(গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদুভাই, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা বাসকোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply