নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদাইর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে লিপি আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত লিপি আক্তার সিংদাইর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
স্থানীয়রা জমানায়, আজ সকালে তিনি রান্নাঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তার ছোট্ট নাতনী ফাতেমা (৪) দেখতে পেয়ে চিৎকার করলে,পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। এর মধ্যেই ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী।
এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার মো. আল মামুন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply