1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মির্জাপুরের ৬ ইউপিতে ইভিএমে ভোট ১৫ জুন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনের তফসিল ঘোষণা করেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মির্জাপুরের যেসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০-২২ মে, আপিল নিষ্পত্তি ২৩-২৫ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অফিস সুত্র জানায়, এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost