1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

টাঙ্গাইলের তিন কৃতি সংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক মুক্তিযোদ্ধা বিষয়ে অনুসন্ধানী নিউজের জন্য গোপালপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক নিউজের জন্য বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ এবং ও মুক্তিযোদ্ধা হিসেবে দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলাম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংবাদিকবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost